আন্তর্জাতিক

দেশের জাতীয় পতাকার রঙ ভুল করলেন ট্রাম্প

রূপসী বাংলা ডেস্ক: দেশের জাতীয় পতাকার রং কি? ভুল করলেন খোদ প্রেসিডেন্ট। বিশ্বের যে কটা দেশের জাতীয় পতাকা এক চোখে চেনা যায়, সম্ভবত আমেরিকা তার মধ্যে একটি। কিন্তু দেশের প্রাচীন ঐতিহ্যের এই পতাকার রং ভুল করলেন ডোনাল্ড ট্রাম্প।

ওহিও’র একটি হাসপাতালে শিশুদের সঙ্গে দেখা করতে যান ডোনাল্ড ট্রাম্প ও দেশের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেখানেই শিশুদের সঙ্গে খেলার ছলে দেশের জাতীয় পতাকা রঙ করতে মজে যান তিনি। আর তখনই করে ফেলেন এক মারাত্বক ভুল।

লাল-সাদা দাগ আর একটা নীল আয়তাকারের পাশে ৫০ খানা সাদা তারা, এরকমই দেখতে সেদেশের জাতীয় পতাকা। চেনা এই পতাকা সহজে ভুল হওয়ার কথা নয়। কিন্তু ভুল করলেন হোয়াইট হাউসের সম্রাট। কিন্তু ‘পোটাস’কে দেখা গেল আমেরিকার পতাকায় নীল দাগ আঁকতে।

আর এই ছবিই ভুলবশত ট্যুইটারে শেয়ার করে ফেললেন সেদেশের হেলত এবং হিউম্যান সার্ভিসের সেক্রেটারি অ্যালেক্স আজার।

আরও একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে নীল রঙের পেন দিয়ে রঙ করছেন তিনি। আর এরপরই টুইটারে নেটিজেনদের নানান মন্তব্য ও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে।

প্রসঙ্গত, গতবছর সোমবার ওকেশনে দেশের জাতীয় সংগীত গাওয়ার সময়ও হাসির খোরাক হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension