প্রধান খবরভারত

দেশে গণতন্ত্র অক্ষুণ্ণ, বিদ্বজনেদের চিঠি খারিজ করে দাবি কেন্দ্রের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ক্ষেত্রের ব্যক্তিত্বরা উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ এঁদের মধ্যে ছিলেন অপর্ণা সেন, কৌশিক সেন, গৌতম ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়দের মত ব্যক্তিত্ব৷ ছিলেন চিত্র পরিচালক কেতন মেহতা, অঞ্জন দত্ত, অনুপম রায়, আদুর গোপালকৃষ্ণণ, রূপম ইসলাম, ঋদ্বি সেন, ঐতিহাসিক রামচন্দ্র গুহ, সংগীতশিল্পী শুভা মুদগলরাও৷

মোট ৪৯ জন ব্যক্তিত্বর সই করা এই চিঠি বুধবার গিয়ে পৌঁছয় প্রধানমন্ত্রীর কাছে৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই চিঠির উত্তরে জানিয়ে দেওয়া হয়েছে দেশে গণতন্ত্র বিপন্ন, এমন ভাবার সময় এখনও আসেনি৷ সাংবিধানিক সব ধরণের মৌলিক অধিকার মানুষ ভোগ করেন৷ কোথাও কোনও বিশৃঙ্খলা নেই৷

স্বরাষ্ট্রমন্ত্রক এদিন জানিয়ে দিয়েছে শিল্পী, ঐতিহাসিক ও লেখকরা তাঁদের চিঠিতে যে দাবি করেছেন তা পুরোপুরি অসত্য৷ এরকম উদ্বেগের কোনও কারণ নেই৷ ভারত নিজের গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ রূপ এখন বজায় রেখেছে, ভবিষ্যতেও তাই রাখবে৷

কেন্দ্রের মোদী সরকার দেশের নাগরিকদের অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষণ রেড্ডি ২০১৪ সালে মোদী সরকারের ক্ষমতায় আসার পর কোনও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেনি বলে দাবি করেন৷ তিনি এও জানান, দেশে ২০১৪ সালের পর থেকে কোনও কারফু জারি হয়নি৷ ২০১৩ সালে যেখানে ৮২৩টি হিংসার ঘটনা ঘটেছিল. ২০১৮ সালে তা নেমে এসে দাঁড়িয়েছে ৭০৮য়ে৷

তবে এদিন গণপিটুনির সংখ্যা বাড়ার প্রসঙ্গ তোলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ৷ সেখানে রাষ্ট্রমন্ত্রীর সাফাই পশ্চিমবঙ্গ ও কেরলে, যেখানে বিজেপি ক্ষমতায় নেই, সেখানে গণপিটুনির ঘটনা ঘটেছে৷ তাই শুধু ভারতীয় জনতা পার্টিকে দোষ দিয়ে লাভ নেই৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension