খেলা

ধবন ও মণীষের যুগলবন্দীতে ঘুরে দাঁড়াল ভারত

রূপসী বাংলা ডেস্ক:# ধবন ও মণীষের যুগলবন্দীতে পাল্টা আক্রমণ ভারতের। ৯ ওভারে ভারতের রান ২ উইকেটে ৭১। ধবন ২৫ বলে ৪২ ও মণীষ ২২ বলে ২২ রানে ব্যাট করছেন।

#টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল ভারত। প্রথম ওভারের চতুর্থ বলেই কোনও রান না করেই ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। চামিরার বলে আউট হন তিনি। এরপর দ্বিতীয় ওভারে ফার্নান্ডোর বলে বোল্ড হয়ে যান রায়না (৩ বলে ১ রান)। ৯ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।

নিদাহাস টি ২০ ট্রফির প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার। ভারতীয় দলে অভিষেক হল তরুণ অলরাউন্ডার বিজয় শঙ্করের।
ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, সুরেশ রায়না, মণীষ পান্ডে, দীনেশ কার্তিক, ঋসভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকট,যজুবেন্দ্র চাহল
শ্রীলঙ্কা দল-উপুল থরাঙ্গা, ধনুষ গুণতিলকে, কুশল মেন্ডিস, দীনেশ চন্ডীমল (অধিনায়ক), কুশল পেরেরা, দাসুন শনাকা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, আকিলা ধনঞ্জয়, দুষ্মন্ত চামিরা, নুয়ান প্রদীপ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension