
নওগাঁর মান্দায় ৫৪৪ দিন খুলল স্কুল-কলেজ, উচ্ছ্বসিত শিক্ষার্থী
এম,এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধি: মহামারী করোনায় লকডাউনের পর দীর্ঘ প্রায় ১৮ মাস পর খুলল স্কুল ও কলেজ। শুরু হয়েছে নওগাঁর মান্দা কারিগরি ও কৃষি কলেজে পাঠদান।
বুধবার কারিগরি ও কৃষি কলেজের প্রধান ফটকে শিক্ষার্থীদের শরীরে তাপমাত্রা নির্ণয়ের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার দেয়া।
শিক্ষকরা জানান, কলেজ চালু করতে তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন। গেল কয়েকদিন ধরেই ক্লাসরুমসহ পরিস্কার কলেজের বিভিন্ন জায়গা করা হয়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনেই পাঠদান করানো হবে।
অন্যদিকে দীর্ঘদিন পর স্কুল কলেজে আসতে ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।
মান্দা কারিগরি ও কৃষি কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল জানান, কলেজ খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পাঠদান ও স্বাস্থবিধি মেনে প্রতি বেঞ্চে দুইজন শিক্ষার্থীকে বসানো হবে। এছাড়াও কলেজের প্রধান গেটে তাপমাত্রা মাপা হচ্ছে।



