প্রধান খবরবাংলাদেশ

নওগাঁ ও পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ

বাংলাদেশের দুটি জেলায় শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। নওগাঁ ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। একই সঙ্গে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও বদলগাছীতে ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সৈয়দপুর ও দিনাজপুরে ১০.২, ঈশ্বরদীতে ১০.৩, বরিশালে ১০.৪, চুয়াডাঙ্গায় তাড়াশে ১০.৫, মাদারীপুরে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসহর হয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি পরবর্তীতে পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বাড়তি অংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension