প্রধান খবরবাংলাদেশ

নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল

গনি আল-মারুফ

 

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলকে কমিশনের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, আইন সাপোর্ট করলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। আমরা স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করেছি। সেখানে ভালো ফল পাওয়া গেছে। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন, তাদের পরিচয়পত্র দেয়া হবে। সেটা দেখিয়ে তারা ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন।

সচিব হেলালুদ্দীন বলেন, আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে সব দলের অংশগ্রহণের নিশ্চয়তা চায় তারা। আমরা জানিয়েছি নির্বাচনে সব রাজনৈতিক দল যাতে অংশ নিতে পারে সে পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন কাজ করছে। বিএনপিসহ বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি দেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের জানুয়ারির মধ্যেই পরবর্তী নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আগামী ডিসেম্বরের শেষ  দিকে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশনার।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension