
না ফেরার দেশে মেয়র আইয়ুব বক্ত জগলু
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:
সত্য সুন্দর নীতি প্রতিষ্ঠার আজীবন আপোষহীন নেতা সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়ের মনিকোঠার রাজা সুনামগঞ্জ পৌর সভার অভিমানী মেয়র আইয়ুব বক্ত জগলু সহসা চলে গেলেন।সুনামগন্জ তথা সিলেট বিভাগ শোকে কাঁপছে।একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে তাঁর জন্ম।মনটা ছিল উদার ও ছিলেন স্বল্পভাষী।বিশেষ গোষ্ঠির সাথে সখ্যতা না থাকায় অনেক বণ্চনা অপমানের স্বীকার হতে হয়েছে।শক্ত মনের মানুষ সবসময় ছিলেন অবিচল।সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক নেতা বা কর্মিদের অবস্থানটা এ ভাবেই হয়।সেদিন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্টিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার ডায়াসে তাঁর সাথে শেষ দেখা।সেখানে স্বভাব সুলভ অসাধারণ ভদ্রলোকের মত আচরণ।তাঁর সৌজন্যমূলক আচরণ অনেকের কাছে অনুকরণীয়।অনেক ছোট নেতা বড় হয়েছেন তাঁদের এ জ্ঞানটুকু হয়নি সাবেক সিনিয়র নেতা বা মুরব্বিদের সামান্যটুকু সৌজন্যবোধ দেখিয়ে একটি কুশলাদি বিনিময় করা।লক্ষ্য করলাম মন্চে অনেক অজানা ব্যক্তি নির্দ্ধিধায় চেয়ারে বসে আছেন,অথচ যারা তৃণ মূল থেকে সিঁড়ি বেয়ে নেতৃত্ব দান করে আসছেন তাঁদেরকে অনেক কষ্টে আসন সংগ্রহ করতে হয়েছে।কর্তার ইচ্ছায় কীর্তন।মনে হয় তাঁরা রাজা,বাকি সব প্রজা।জগলু খ্যাতমান ছাত্রলীগ নেতার সুবাদে ও তাঁর অগ্রজ সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান মনওয়ার বক্ত নেক স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারনে একসাথে কারাবরণ করায় তাঁর পরিবারের সাথে একটি পারিবারিক সুসম্পর্ক ছিল।তাঁর অকাল মৃত্যু ভাল মানুষের আকালের সময়ে আমরা আরেকজন ভাল মানুষকে হারালাম।শোক প্রকাশ করার ভাষা আমার নেই।শুধু তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং পরম করুণাময়ের কাছে আকুতি করছি দেশ ও দশের স্বার্থে এরুপ জগলুদের যেন জন্ম দেন।চোখের অসুখের কারণে স্টেটাস প্রদানে দেরি হওয়ায় আন্তরিকভাবে দু:খিত!
—আ ন ম শফিকুল হক



