
নিউইয়র্কে শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাস্ট্রের আয়োজনে জাতীয় শোক দিবস পালন।
রূপসী বাংলা ডেস্ক:শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাস্ট্রের নেতা কর্মীরা বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন করেছে।স্থানিয় সময় ১৫ আগস্ট বুধবার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলী অর্পনের আয়োজন করা হয় ।সংগঠনের সভাপতি ডা:মাসুদুল হাসানের সভাপতিত্বে এবং যুক্তরাস্ট্র আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাস্টদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম বাদশা প্রমুখ।জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।


তার পর একে একে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় । দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন যদি জাতির পিতার জন্ম না হতো, তাহলে আজ আমরা এখানে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারতাম না। বাংলাদেশের পাসপোর্ট ধারণ করে প্রবাসে সম্মানের অধিকারী হতে পারতাম না।”

তারা আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীরা বাংলার কথা বললেও তারা ছিল যুগে যুগে বাঙালিত্বে বিরোধীতা করা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা ভাষা, বাঙালির স্বায়ত্বশাসন ও সর্বোপরি স্বাধীকার আন্দোলনের বিরোধীতা করেছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীরা জয় বাংলার বদলে বাংলাদেশ জিন্দাবাদ প্রতিষ্ঠা করেছিল। অনুষ্টানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা শরাফ সরকার,খোরশেদ আনোয়ার বাবলু, ইসমাইল খান আনসারি, ড.দিলীপ নাথ সহ অন্যান্যরা ।



