
নিউ ইয়র্ক সিটির সাবওয়ে স্টেশনে ছুরিকাঘাতে নিহত ১
বৃহস্পতিবার (৬ অক্টোবর) আট ঘণ্টার ব্যবধানে নিউইয়র্ক সিটির সাবওয়ে স্টেশনে পৃথক ছুরিকাঘাত হামলায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, একজন ৩৮ বছর বয়সী ব্রঙ্কস লোক উত্তরগামী-চার ট্রেন থেকে স্থানীয় সময় রাত ৯টার দিকে নামছিলেন। তখন একজন সন্দেহভাজন লোক তার পিঠে ও বুকে একাধিকবার ছুরিকাঘাত করে। নিউ ইয়র্কের পুলিশ জানায়, হামলাটি বিনা প্ররোচনায় হয়েছিল।
আহত ব্যাক্তি হামলার পর প্ল্যাটফর্মের ওপর পড়ে যায় এবং তাকে দ্রুত সেন্ট বার্নাবাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের প্রধান কেনেথ কোরি জানান, নিহত ব্যক্তি এবং হামলাকারীর মধ্যে ট্রেনে কোনো যোগাযোগ ছিল না। ভিডিওটি দেখে মনে হচ্ছে আক্রমণকারী বিশেষভাবে সেই ব্যক্তির পিছনে যায়। এই হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনও কিছু জানেন না।
তিনি এই বছর নিউ ইয়র্ক ট্রানজিট সিস্টেমে নিহত হওয়া সপ্তম ব্যক্তি। এটি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় মারাত্মক ছুরিকাঘাতের ঘটনা।



