নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে গাড়ির গতি সীমা কমিয়ে ঘন্টায় ৪৫ মাইল

জাহান আরা দোলন নিউ: ইয়র্কে সড়ক নিরাপত্তায় গাড়ির সর্বোচ্চ গতিবেগ কমিয়ে ঘন্টায় ৪৫ মাইল করা হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লেসিও।

মেয়র বিল ডি ব্লেসিও সোমবার এক ঘোষণায় জানিয়েছেন, ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস এবং স্টেটেন আইল্যান্ডের সংঘর্ষের সর্বাধিক হার বিবেচনা করে কয়েকটি প্রধান রাস্তায় গাড়ির গতি সীমা ঘন্টায় পঁয়তাল্লিশ মাইল করতে কঠোর নীতিমালা প্রণয়ন করা হবে।

ডি ব্লেসিও এক বিবৃতিতে বলেন, ‘ভিশন জিরো নিউ ইয়র্ক শহরে এবং শহরের বাইরে ট্রাফিক সুরক্ষায় বিপ্লব ঘটিয়েছে, তবে নিউ ইয়র্কের প্রতিটি অধিবাসী রাস্তায় নিরাপদ বোধ না করা পর্যন্ত এর কাজ শেষ হবে না। তিনি ড্রাইভারদের গতি কমাতে বলেন, এবং বিপজ্জনক ড্রাইভারদের জবাবদিহিতার জন্য নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সাথে মিলেমিশে কাজ করতে বলেন। জীবন বাঁচাতে শহরকে আরও নিরাপদ করে তুলবে,’ বলে জানান।

দ্রুতগতির কঠোর নীতিমালার অংশ হিসাবে, এনওয়াইপিডি তার সমস্ত ৭৭টি টহল সীমান্ত জুড়ে এক সপ্তাহব্যাপী পথচারী এবং সাইক্লিস্ট নিরাপত্তা প্রয়োগ করবে এবং সেইসব চালকদের খুঁজে বের করবে যারা পথচারী এবং সাইকেল আরোহীদের জন্য গাড়ির গতি কমাতে ব্যর্থ হয়। এই নিরাপত্তা কার্যক্রম ১০ মে সোমবার থেকে ১৬ মে রবিবার পর্যন্ত জারি থাকবে।

এনবিসি নিউ ইয়ক অবলম্বনে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension