প্রধান খবরযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে গুলিতে শিশুসহ আহত ৫

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার নিউ ইয়র্ক শহরে এক বন্দুক হামলায় ৮ বছর বয়সী এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। শহরের পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

নিউ ইয়র্ক পুলিশ এক টুইটার বার্তায় জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে শহরের সাইরাকস এলাকায় ওই বন্দুক হামলার ঘটনা ঘটে।

সাইরাকসের পুলিশ প্রধান ফ্রাঙ্ক ফাউলার একে ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমাদের কম্যুনিটিতে এ জাতীয় ঘটনা হওয়া উচিত নয়।’

বৃহস্পতিবার রাতে সাইরাকস এলাকার ওই বাড়িতে ক্যান্সারে মৃত এক ব্যক্তির স্মরণে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ওই বন্দুক হামলা চালান হয়। এতে ৮ বছরের এক মেয়েশিশুসহ কমপক্ষে সাতজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে কিছু জানাননি পুলিশ প্রধান ফাউলার।

কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামলাকারী সম্পর্কেও কিছু জানায়নি পুলিশ।

ওইদিন সকালে ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যাবারডিন শহরের এক ওষুধ সরবরাহ কেন্দ্রে চড়াও হয়ে তিনজনকে গুলি করে হত্যা করেছিলেন এক নারী। পরে ঘাতক নিজেও আত্মহত্যা করেন।

সূত্র: রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension