
নিউ ইয়র্কে মজুরি বৃদ্ধির দাবীতে হান্টস্ পয়েন্ট মার্কেট কর্মীদের ধর্মঘট
হান্টস পয়েন্ট মার্কেট ইউনিয়নের কর্মীরা মজুরির বিরোধকে কেন্দ্র করে ধর্মঘট করেছেন। এই দশকে মজুরি বৃদ্ধির দাবীতে এটাই প্রথম ধর্মঘট।
শ্রমিকরা তাদের বেতন ঘন্টা প্রতি এক ডলার বৃদ্ধি ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবার দাবী জানিয়েছে।
শ্রমিকরা অভিযোগ করে জানিয়েছে, মার্কেট সেলস্ থেকে কোটি কোটি ডলার তুলে নিয়েছে এবং করোনা ভাইরাসের কারণে সৃষ্টি ১৫ মিলিয়নেরও পিপিপি (পে চেক প্রোটেকশন প্রোগ্রাম) ঋণ মওকুফ করিয়েছে।
একজন ধর্মঘটকারী শ্রমিক জানান, ‘তারা আমাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করছে না। তারা আমাদের অপ্রয়োজনীয় ভাবছে। কিন্তু আমরা অপ্রয়োজনীয় নই, বরং অপরিহার্য। মহামারীর শুরু থেকেই আমরা এখানে কাজ করছি। আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে এদের জন্য কাজ করে যাচ্ছি।’
হান্টস পয়েন্ট মার্কেট পরিচালকরা জানিয়েছেন, নিরাপত্তা বজায় রাখতে তারা বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন।
ব্যবস্থাপনা পরিষদ একটা কথাই বলে চলেছে যে, ইউনিয়নের দর কষাকষির বার্গেইনিং টেবিল থেকে চলে গিয়ে এখন বরং কাজ ছেড়ে দেওয়ার চিন্তা-ভাবনা হতাশাজনক।❐
জাআ / এবিসি৭এনওয়আই



