বিজ্ঞান ও প্রযুক্তিযুক্তরাষ্ট্ররাজনীতি

নির্বচনের আগে কমলা হ্যারিসবিরোধী পোস্ট প্রচারে বাধা দিচ্ছে ফেসবুক

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কমলা হ্যারিসবিরোধী পোস্ট প্রচারে স্বয়ংক্রিয়ভাবে বাধা দিচ্ছে ফেসবুক। এছাড়াও ডেমোক্র্যাটদের সাহায্য করার জন্য বিভিন্ন ব্যক্তির পোস্টও নিয়ন্ত্রণ করছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

যুক্তরাষ্ট্রের অনুসন্ধানী সাংবাদিক জেমস ও’কিফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

গোপন ক্যমেরায় ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, রেস্টুরেন্টে বসে এক নারীর সঙ্গে গল্প করছেন মেটার ইঞ্জিনিয়ার জীবন গ্যাওয়ালি। গল্পের এক পর্যায়ে তিনি জানান, ফেসবুক তার ব্যবহারকারীদের অবহিত না করেই নির্দিষ্ট রাজনৈতিক পোস্টের প্রচার কমিয়ে দেয়। কেউ যদি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন যে, “প্রেসিডেন্ট হিসেবে কমলা অযোগ্য, কারণ তার কোনো সন্তান নেই” বা অন্য কোনো খারাপ মন্তব্য করেন, তাহলে ফেসবুক ওই পোস্টের প্রচার স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেয়।

তিনি এই বিষয়টিকে অঘোষিত নিষেধাজ্ঞা বা শ্যাডোব্যানিং হিসেবে আখ্যা দেন। জীবন গ্যাওয়ালি দাবি করেন, মেটা আসন্ন মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। মার্ক জাকারবার্গ ডেমোক্র্যাটদের সাহায্য করার জন্য এই ক্ষমতা ব্যবহার করছেন।

তিনি জানান, কমলা হ্যারিসবিরোধী প্রায় সব কনটেন্ট ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে শতভাগ সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে ব্যবহারকারীকে কিছুই জানানো হয় না। মেটার বিশেষ একটি দল নাগরিকদের শ্রেণিবিন্যাস করে। রাজনৈতিক সব বিষয়বস্তু মেটার এই বিশেষ দল সব সময় পর্যবেক্ষণ করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension