ভারত

পরকীয়া সম্পর্ক, সালিশে নারীকে নগ্ন করে মারধর

পরকীয়া সম্পর্কের জের ধরে সালিশি বৈঠক ডাকা হয়। কিন্তু সেই বৈঠকে নারীকে নগ্ন করে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে গ্রামের কয়েকজন মাতব্বরদের বিরুদ্ধে।

কেবল মারধরই নয়, সেই দৃশ্য মোবাইলে রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও দেয়া হয়েছে। আর ভিডিওটি ভাইরাল হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনাটি ঘটেছে ভারতে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানিয়েছে,  এ ঘটনার পর থেকে ওই মহিলা নিখোঁজ রয়েছেন। পরে আসামে তার বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনে পুলিশ।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডের নির্দেশে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাই শুরু হয়। এরপর তদন্তে নামে কুমারগ্রাম থানার পুলিশ। আহত মহিলাকে উদ্ধার করে রোববার রাতে লিখিত অভিযোগ নেয় পুলিশ। আর তারপরই ৩ যুবককে আটক করে পুলিশ। পরে সোমবার (১৪ জুন) তাদের আলিপুরদুয়ার আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়া হয়।

এদিকে সালিশি সভা সম্পর্কে জানা যায়, আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা চেংমারি গ্রামের এক আদিবাসী মহিলার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শনিবার রাতে তাদের নিয়ে সালিশ ডাকে মাতব্বররা। আর তখনই হেনস্তা করা হয় মহিলাকে। ছড়িয়ে দেয়া ছবি ভাইরাল হয়ে যায়। মহিলা ১১ জনের নামে অভিযোগ করে।

সোমবার (১৪ জুন) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার ডা. ভোলানাথ পান্ডে জানিয়েছেন, এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension