প্রধান খবরযুক্তরাষ্ট্র

‘পাগড়ি’ পরা এই শিখ নারীর হাতেই নিউইয়র্কের নিরাপত্তা!

রূপসী বাংলা ডেস্ক:আমেরিকার নিউইয়র্কের পুলিশ ডিপার্টমেন্টে এই প্রথম পাগড়িধারী শিখ মহিলা আধিকারিককে নেওয়া হয়েছে৷ এই গুরুত্বপূর্ণ পদে বসেছেন গুরসেজ কউর৷ নিউইয়র্কের পুলিশ বিভাগে তাঁকে অগজিলিয়রি পুলিশ আধিকারিক (এপিও)র পদ দেওয়া হয়েছে৷ কোনও শিখ মহিলাকে পুলিশের গুরুত্বপূর্ণ হদে বসানোর অন্যতম কারণ হল মানুষের মধ্যে পুলিশে ভর্তির উৎসাহ বাড়ান৷ এছাড়াও শিখ সম্প্রদায় ও শিখ ধর্ম সম্পর্কে অবগত করা৷

শিখ অফিসারস এ্যাসোসিয়েশন একটি ট্যুইটের মাধ্যমে জানিয়েছে “নিউইয়র্ক পুলিশ বিভাগে পাগড়িধারী অগজিলিয়ারি পুলিশ আধিকারিককে স্বাগত জানানোয় আমরা গর্বিত৷ এপিও গুরসেজ কউর এবং দ্বিতীয়জন অগজিলিয়ারি পুলিশ অফিসার্স আকাদেমি থেকে স্নাতক হয়েছেন৷ আপনাকে নিয়ে আমাদের গর্ব হচ্ছে৷ সুরক্ষিত থাকুন৷”

নগরোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হরদিপ সিং পুরিও ট্যুইট করেছেন৷ তিনি আশা করেছেন একজন পাগড়ি পরা শিখ মহিলা আমেরিকায় শিখ ধর্ম সম্পর্কে মানুষকে অবগত করতে অনেক বড় ভূমিকা পালন করবেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension