
পুলিশের ওপর বিএনপি কর্মীদের হামলা
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক :
রাজধানীর হাইকোর্টের সামনের কদম ফোয়ারা মোড়ে একদল বিএনপির কর্মী পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং একটি প্রিজন ভ্যান ভাঙচুর করেছে। বিনেপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার পুরান ঢাকার বকশি বাজার এলকায় স্থাপিত বিশেষ আদলতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্ধারিত শুনানি শেষে খালেদা ফেরার পথে হাইকোর্ট এলাকায় নেতাকর্মীরা জড়ো হলে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটান পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বাসসকে জানান, ‘বিএনপি কর্মীরা বিনা উস্কানিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় এবং একটি প্রিজনভ্যান ভাঙচুর করে…‘তারা এ সময় আটককৃত দুই বিএনপি কর্মীকে ছিনিয়ে নিয়ে যায়।’
তিনি জানান, বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপি কর্মীদের এ হামলায় অতিরিক্ত উপ-কমিশনার আশরাফুল আজমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
তিনি বলেন, আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাদের মিছিল নিয়ন্ত্রণ করছিলাম্ তবু তারা এ হামলা চালিয়েছে।
তিনি জানান, পরে পুলিশ এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৪০জনকে গ্রেফতার করেছে। তাদের বির্শংখলা সৃষ্টির দায়ে আইনি প্রক্রিয়ার সম্মুখীন করা হবে।



