
পেন্সিল্ভেনিয়া পাসপোর্ট সেবা প্রদান
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গত ৬ এবং ৭ই অক্টোবর (শনি এবং রবিবার ) দুই দিন ব্যাপি বাংলাদেশ হাইকমিশন ওয়াশিংটন ডিসি , এবং লেন্সডেল নর্থপেন মসজিদ এর যৌথ আয়োজনে স্থানীয় প্রবাসি বাংলাদেশীদের মধ্য পাসপোর্ট সেবা প্রদান করা হয় । প্রতি বছরই দুই দিন ব্যাপি এই সেবা ফিলাডেলফিয়ার আপারডারডারবিতে মসজিদ আল মদিনা এবং বাংলদেশ হাইকমিশন দিয়ে থাকে । স্থানিয় প্রবাসি বাংলাদেশিদের ব্যেপক চাহিদার কারনে এই বছরথেকে লেন্সডেলে নর্থপেন মসজিদও এই সেবা চালু করেছে । পেন্সিল্ভেনিয়ার ফিলাডেলফিয়া এবং লেন্সডেল থেকে বাংলাদেশ হাই কমিশন ওয়াশিংটন ডিসি যাতায়ত দূরত্ব প্রায় তিন থেকে চার ঘন্টা লেগে যায় , এখানকার প্রবাসিরা জিবন/জিবিকার লড়াইয়ে এতই ব্যাস্থ থাকে যে , মাটির টানে দেশে যেতে নিজেদের কিংবা পরিবারের সদ্যসদের পাসপোর্টে (নো) ভিসা লাগানো , নতুন বাংলাদেশী পাসপোর্ট ইস্যু , সহ নানা রকম সম্যসা সমাদানে ওয়াশিংটনে যেতে দিনটি পার হয়ে যায় । আর দুই/তিন ঘন্টার দূরত্বে নিউইয়র্ক কন্সুল্যেট অফিস , কিন্তু চাহিদা থাকা সত্যেহ সেখানে পেন্সিল্ভেনিয়া বসবাসরত বাংলাদেশী প্রবাসিদের এই সেবা প্রদান করা হয় না ।
তাই স্থানিয় ভাবে এই আয়জন গুলি প্রবাসিদের মধ্যে ব্যেপক সাড়া ফেলেছে । লেন্সডেলে স্থানিয় প্রবাসি বাংলাদেশিদের বসবাসের সংখ্যা প্রায় আট থেকে নয় হাজারের মতন এবং এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । এই কারনে এই অঞ্চলের প্রবাসিদের পাসপোর্ট সেবার প্রয়োজন মেটাতে এই যৌথ আয়জন । আর তাই গত ছয় এবং সাতই অক্টোবর এই দুই দিন ব্যেপি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটানা বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা এবং নর্থপেন মসজিদের কর্মকর্তাদের অক্লান্ত নিরলস পরিশ্রমের কারনে স্থানিয় প্রবাসি প্রায় দুইশত পঞ্চাশ জনের মতন বাংলাদেশিদের বিভিন্ন ধরনের নানা রকম সেবা প্রদান করা হয় ।
বাংলাদেশ হাই কমিশন ওয়াশিংটন ডিসি থেকে জনাব আসফাকুল নুমান ( ফাস্ট সেক্রেটারি /পাসপোর্ট/ভিসা ) এর নেতৃতে আরও চার জন কর্মকর্তা , যথাক্রমে , জনাব আবু তাহের মোহাম্মেদ আবদুল্লাহ , মোঃ জয়নুল আবেদিন , আব্দুল মালিক ,ও বিমল রাহা দুই দিন ব্যাপী বাংলাদেশিদের , নো ভিসা , নতুন মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু , পুরাতন পাসপোর্ট রিন্যিউ , দৌত নাগরিকত্ব , এ্নডোজমেন্ট /পাওয়ার অফ এর্টনি , বাংলাদেশে বিদিশি একাউন্ট/ বিনিয়োগ ইত্যাদি সেবা প্রদান করা হয় । এই সেবা নিতে লেন্সডেল ,হ্যাটফিল্ড , টাওয়ামেন্সিন , নিউজার্সি , ফিলাডেলফিয়া , আপারডারবি , ্নর্থ ইস্ট ফিলাডেলফিয়া , এলেন টাওন , লিহাইভ্যেলি , ওয়েস্ট চেস্টার থেকে প্রবাসিরা তাদের পরিবার/ পরিজন নিয়ে এসেছিল । আগত প্রবাসিরা কোন প্রকার ঝামেলা বিহীন ভাবে এই সেবা নিতে পেরে আগত হাইকমিশনের কর্মকর্তাদের এবং বিশেষ ভাবে আয়জকদের এত সুন্দুর একটা আয়জনের জন্য ধন্যবাদ জানান , এবং প্রতি বছরই যেনো এই আয়জন চলমান থাকে তারা এই আশাবাদ ব্যাক্ত করেন । এই সেবা প্রদানে নর্থপেন মসজিদের যারা ছিলেন , জনাব আফজাল হোসেন (আমির ) , ফজলুল হক ( সেক্রেটারি ) , মফিজুল ইসলাম , মোহাম্মেদ শরীফ , আলাউদ্দীন মোল্লা , নাজিম সরদার ,মোহাম্মেদ হাফিজ , মোঃ শহিদ , শাখাওয়াত কাজী ( মদিনা মসজিদ ), মোঃ আলাউদ্দীন , আব্দুল মান্নান ,আব্দুর রাজ্জাক ,মোঃ আলী ,ও মোহাম্মেদ জামান ।





