ভারত

পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতালি সফরের দ্বিতীয় দিন ভ্যাটিকান সিটিতে যান তিনি।

শনিবার পোপের সঙ্গে বৈঠকে তাকে ভারতে সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদি। আমন্ত্রণ গ্রহণ করে পোপ ফ্রান্সিস সফরে সম্মতি দিয়েছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে।

টুইটারে দেওয়া এক পোস্টে পোপকে আলিঙ্গন করার ছবিও সংযুক্ত করেছেন মোদি। ওই পোস্টে তিনি লিখেন, ‘পোপ ফ্রান্সিসের সঙ্গে উষ্ণ আলাপ হয়েছে। বেশ কিছু বিষয়ে আলোচনার সুযোগ হয়েছে। তাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছি।’

পোপের সঙ্গে সাক্ষাতের পর রোমে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিতে যান নরেন্দ্র মোদি। সেখানে তাকে অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

মোদি হলেন পঞ্চম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরুর সঙ্গে দেখা করলেন।

২০১৩ সালে ভ্যাটিকানের সর্বোচ্চ পদে বসার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন পোপ ফ্রান্সিস। মোদিরও কোনো পোপের সঙ্গে এটিই প্রথম সাক্ষাৎ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension