প্রধান খবরবাংলাদেশ

পোশাক কারখানা সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত

পোশাক কারখানা সীমিত পরিসরে চালু করার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। শনিবার বিজিএমইএর ওয়েবসাইটে সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়েছে, অর্থনীতির চাকা সচল রাখার জন্য সামগ্রিক বিবেচনায় বিজিএমইএ আপনাকে জোনভিত্তিক, সীমিত পরিসরে কারখানা খোলার পরামর্শ দেবে সরাসরি।

‘তবে এর আগে শ্রমিকদের ঢাকায় না আনার জন্যও সদস্যগণকে পরামর্শ দেওয়া হলো।’

বার্তায় বিজিএমইএ সদস্যদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলা হয়েছে, ‘সেইসব কর্মীদের নিয়ে কারখানা চালু করুন, যারা কারখানার নিকটবর্তী স্থানে বসবাস করেন।

সেইসঙ্গে মানবিক কারণে শ্রমিকদের ছাঁটাই না করার জন্য সদস্যদের অনুরোধ করা হয়েছে।

অনুপস্থিত শ্রমিককে এপ্রিল মাসের বেতন পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে ওই বার্তায়। এতে বলা হয়, ‘পরামর্শ অনুযায়ী কারখানা খোলার তারিখ ও প্রটোকল দৃঢ়তার সঙ্গে প্রতিপালন করার অনুরোধ করছি।’

সদস্যদের উদ্দেশ্যে বিজিএমইর নির্বাহী কমিটির পক্ষ থেকে ওই বার্তায় বলা হয়, যে কোনও পরিস্থিতিতে শ্রমিকরা কারও সমর্থন ছাড়াই নিয়মবহির্ভূতভাবে ঢাকায় চলে এলে সংগঠন থেকে সদস্যদের সহযোগিতা দেওয়া সম্ভব হবে না।

এদি‌কে বৃহস্পতিবার সরকা‌রি আদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়ানো হয়েছে। বিভিন্ন নির্দেশনা পালন সাপেক্ষে আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তিন দফায় বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়।◉

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension