
প্রথম আলোর মালিক লতিফুরকে দুদকে তলব
রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলা ‘দৈনিক প্রথম আলো’ ও ইংরেজি ‘দৈনিক দ্য ডেইলি স্টার’ এর মালিক, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। অবৈধ সম্পদ অর্জন, সরকারি জমি দখল, গ্যাস-বিদ্যুতের বিল বাকি, বিদেশে অর্থপাচারসহ নানা অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাসির উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে আগামী ১৮ অক্টোবর সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
নোটিশে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণীতে বলা আছে, ‘জনাব লতিফুর রহমান, চেয়ারম্যান ও সিইও ট্রান্সকম গ্রুপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ট্রান্সকম গ্রুপভুক্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গ্যাস বিল, বিদ্যুত বিল ও ভ্যাট ইত্যাদি ফাঁকি দিয়ে শত শত কোটি অবৈধ সম্পদ অবৈধ সম্পদ অর্জন, বিভিন্ন দেশে অর্থপাচার এবং অবৈধ উপায়ে সরকারি জমি দখলে রাখার অভিযোগ।’
‘বর্ণিত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।’



