যুক্তরাষ্ট্র
হ্যালির জায়গা নিতে নারাজ ইভানকা
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালির আকস্মিক পদত্যাগের পর প্রেসিডেন্টের কন্যা তার স্থলাভিষিক্ত হচ্ছেন বলে যে গুঞ্জন শোনা গিয়েছিল তা নাকচ করেছেন স্বয়ং ইভানকা ট্রাম্প।
এক টুইটার পোস্টে তিনি বলেন, ‘হোয়াইট হাউসের এতসব গুণী সহকর্মীদের সঙ্গে কাজ করতে পারলে আমি নিজেকে সম্মানিত মনে করতাম। আমি জানি প্রেসিডেন্ট হ্যালির পদে একজন যোগ্য ব্যক্তিকে মনোনীত করবেন। তবে সে-ই ব্যক্তিটি আমি নই।’
ট্রাম্পের এই বড় মেয়েটি তার উপদেষ্ট হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে। হ্যালি জাতিসংঘের দূতের পদ থেকে পদত্যাগ করার মাত্র এক ঘণ্টা পর প্রেসিডেন্ট হোয়াইট হাউসের বাইরে তার কন্যার উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, এই পদের জন্য সবচেয়ে ‘উপযুক্ত’ ইভানকা।



