
প্রধান খবরবাংলাদেশরাজনীতি
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে মেনে নেবে ১৪ দল
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আসন বন্টন বিষয়ে ১৪ দলের শরিকরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে মেনে নেবেন বলে জানিয়েছেন জোটের মুখপাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মোহাম্মদ নাসিম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসন বন্টন ও অন্যান্য ক্ষেত্রে জোট এবং মহাজোটের বিষয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন তাকে স্বাগত জানাবে ১৪ দল।
তিনি বলেন, নির্বাচন উপলক্ষে জেলায় জেলায় মঞ্চ করা হবে। সেখানে প্রতিদিন নির্বাচনী প্রচার প্রচারণার পাশাপাশি সংস্কৃতিক অনুষ্ঠান হবে।
বিএনপি কার্যালয়ের সামনে জ্বালাও পোড়াও বিষয়ে তিনি বলেন, এ থেকে প্রমাণিত হয় বিএনপি তার স্বভাব পাল্টায় নি। সন্ত্রাসী দলই রয়ে গেছে।



