প্রধান খবরবাংলাদেশ

প্রধানমন্ত্রীর হাতে থাকছে চার মন্ত্রণালয়

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  নির্বাচনকালীন মন্ত্রিসভার কলেবর আর বাড়ছে না। টেকনোক্র্যাট চার মন্ত্রীকে অব্যাহতি দেয়ার পর এই মন্ত্রণালয়গুলো থাকছে প্রধানমন্ত্রীর হাতে।

আজ ১০ ডিসেম্বর সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সংক্ষিপ্ত সময়ে হয়ত আর কাউকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে না। ধর্মবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি  মন্ত্রণালয় থাকছে প্রধানমন্ত্রীর হাতে।

৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনোক্র্যাট চার মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন। এই দিনই অধ্যক্ষ মতিউর রহমান ধর্মবিষয়ক মন্ত্রণালয়, নুরুল ইসলাম বিএসসি  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রণালয় এবং মোস্তফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি  মন্ত্রণালয় পদত্যাগ করেন।

তবে দীর্ঘ ৩৩ দিন পর গতকাল রোববার তাদের পদত্যাগপত্র গৃহীত হয়। এই দিনই তাদের অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension