
প্রবীণ রাজনীতিক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম মারা গেছেন
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: প্রবীণ রাজনীতিক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
আজ রোববার বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক মন্ত্রী তরিকুলের বয়স হয়েছিলে ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন।
গেল ১০ অক্টোবার রাতে তার অবস্থার অবনতি হলে দ্রুত রাজধানীর আজগর আলী হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে পরে তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
সংসদ সদস্য পদে চার বার যাশোর থেকে নির্বাচনে জয়ী হওয়া তরিকুল চারদলীয় জোট সরকারের তথ্যমন্ত্রী এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিএনপিতে যোগ দেওয়ার আগে তিনি ছাত্রজীবনে বাম রাজনীতিতে যুক্ত ছিলেন।
তরিকুলের মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রবীণ রাজনীতিক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মীরা।



