প্রবাস

৪ জাতীয় নেতা স্মরণে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের বিশেষ দোয়া-মাহফিল

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: পঁচাত্তরের ৩ নভেম্বর জেল হত্যাকান্ডে মদদদাতাদের চিহ্নিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি উঠেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সমাবেশ থেকে। সভ্য দুনিয়ায় জঘন্যতম অপকর্ম হিসেবে চিহ্নিত জেলহত্যা কান্ডের ভিকটিম ৪ জাতীয় নেতা স্মরণে ৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে তিতাশ পার্টি হলে এ সমাবেশ শুরু হয় ইমাম কাজী কাইয়ুম কর্তৃক বিশেষ দোয়া-মাহফিলের মধ্য দিয়ে। এ সময় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ পঁচাত্তরের ১৫ আগস্ট শাহাদৎ বরণকারি সকলের আত্মারও মাগফেরাত এবং বঙ্গবন্ধু পরিবারের অবশিষ্ট সদস্যগণের দীর্ঘায়ু কামনা করা হয়।

‘জাতীয় ৪ নেতাকে হত্যার মধ্য দিয়ে একাত্তরের পরাজিত শক্তি চেয়েছিল বাংলাদেশ নামক ভ’খন্ড বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে। কিন্তু বঙ্গবন্ধুর রক্ত ধমনীতে বহমান বাঙালিরা ঘাতকদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় জেগে উঠায়’-উল্লেখ করেন অনুষ্ঠানের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। জাকারিয়া বলেন, ‘এখন সময় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরা বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে সামনের নির্বাচনেও আওয়ামী লীগকে বিপুল বিজয় প্রদানে ঐক্যবদ্ধ থাকা।’

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিনহাজ শরিফ রাসেলের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য প্রদানকারি নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সহ-সভাপতি-মাসুদ হুসেন সিরাজি, আলহাজ্ব আব্দুল কাদের মিয়া, আব্দুল মতিন পারভেজ, জেসমীন বোখারি এবং নারগিস আহমেদ বিউটি, যুগ্ম সম্পাদক-সুব্রত তালুকদার, মাহফুজ হায়দার, শিবলী সাদিক এবং সুমন মাহমুদ, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি দরুদ মিয়া রনেল, সহ-সভাপতি আহমেদ মোস্তফা পারভেজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ওয়ালি হুসেন, ঢাকা মহানগর উত্তরের যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল প্রমুখ।

 

এনআরবি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension