বাংলাদেশ

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে স্বাধীনতা পদক দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ রোববার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শোকরানা মাহফিলে মাওলানা ফরীদ ঊদ্দীন মাসঊদ হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে স্বাধীনতা পদক দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানান।

কওমি সনদকে স্বীকৃতি দেয়ায় শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।এছাড়া আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকেও এই মাহফিলে সংবর্ধনা দেয়া হয়।

মাহফিলে যোগ দিতে চট্টগ্রাম থেকে গতকাল শনিবার রাতে ঢাকায় এসেছেন আহমদ শফী। এছাড়াও হাইয়াতুল উলয়াভুক্ত ছয়টি বোর্ডের শিক্ষক-ছাত্র ছাড়াও সারা দেশ থেকে আলেমরা মাহফিলে যোগ দিয়েছেন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension