বাংলাদেশ

প্রবীণ সাংবাদিক মৃণাল চক্রবর্তী আর নেই

রূপসী বাংলা নিউজ ডেস্ক: ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমিতির অন্যতম পরিচালক প্রবীণ সাংবাদিক মৃণাল চক্রবর্তী আর নেই।

সোমবার দিবাগত রাত ৩টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তার মৃত্যুতে সমিতির সভাপতি তরুণ তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুনসহ সমিতির সকল কর্মচারী ও পরিচালক গভীর সমবেদনা জানিয়েছেন।

তারা প্রয়াত মৃণাল চক্রবর্তীর পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্রে প্রতিষ্ঠাকালীন সভাপতি/সম্পাদক ছাড়াও ১৫ জন নেতার নাম উল্লেখ আছে। ওই ১৫ নেতার একজন মৃণাল চক্রবর্তী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension