
বাংলাদেশ
৪ নং ওয়ার্ড হাজারিবাগ আওয়ামী লীগের উদ্দেগ্য নজীবের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৪ নং ওয়ার্ড হাজারিবাগ থানা আওয়ামী লীগের উদ্দেগ্য সম্প্রতি টনির ভাই ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজীবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল বৃহসপতিবার বাদ আছর অনুষ্ঠিত হয়েছে। ।
হাজারিবাগ থানা ট্যানারিমোর(জিগাতলা) আওয়ামী লীগের কার্যলয়ে বাদ আছর এক দোয়া মাহফিলের আয়োজন করেন। ১৪ নং ওয়ার্ড হাজারিবাগ আওয়ামী লীগের সভাপতি দিল জাহান ভূইয়ার সভাপতিতে ১৪ নং ওয়ার্ড হাজারিবাগ থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন খোকনের পরিচালনায় দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
হাজারিবাগ আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়সাল ওয়াহিদ রহমান (ছোটন), ১৪ নং ওয়ার্ড হাজারিবাগ আওয়ামী লীগের সভাপতি দিল জাহান ভূইয়া, ১৪ নং ওয়ার্ড হাজারিবাগ আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন খোকন, মরহুমের ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা তৈয়বুর রহমান টনিসহ রাজনীতিক অনেকে নেতা কর্মী সহ তার বহু শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজীবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়
হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৭ ডিসেম্বর বিকেল ৪টার দিকে মৃত্যুবরণ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজীবুর রহমান। তার বয়স হয়েছিল ৫৯ বছর। পরদিন দুই দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
নজিবুর রহমান ১৯৫৯ সালের ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোরেলগঞ্জে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৮৭ সালে আইন পেশায় যোগদান করেন তিনি।



