আন্তর্জাতিকপ্রধান খবর

ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের ‘রাজনৈতিক ব্ল্যাকমেলের’ শিকার: হামাস

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি জনগণের প্রতি সাহায্য বন্ধ করার মার্কিন সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ব্ল্যাকমেল’ বলে মন্তব্য করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এটি বলেছে, এই সিদ্ধান্ত ফিলিস্তিনি জাতির সঙ্গে যুক্তরাষ্ট্রের অনৈতিক আচরণের বিষয়টি ফুটিয়ে তুলেছে। খবর পার্সটুডের।

হামাসের মুখপাত্র ফৌজি বারহুম গত শনিবার গাজায় এক   বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, ফিলিস্তিন-সংকটকে মুছে ফেলার মার্কিন-ইহুদিবাদী ষড়যন্ত্র বাস্তবায়ন এবং ফিলিস্তিনি জাতির ওপর কথিত ‘শতাব্দীর সেরা চুক্তি’ চাপিয়ে দেওয়ার অশুভ লক্ষ্যে এই ব্ল্যাকমেলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি মার্কিন ও ইহুদিবাদী ষড়যন্ত্র মোকাবিলা করে ফিলিস্তিনি জাতির ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ফিলিস্তিনি জাতির ওপর প্রচ- চাপ সৃষ্টি করেছে ওয়াশিংটন। মার্কিন সরকার ফিলিস্তিনকে দেওয়া সব ধরনের অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দিয়েছে। কথিত ‘শতাব্দীর সেরা চুক্তি’ মেনে নিতে ফিলিস্তিনি জনগণকে বাধ্য করার জন্য এই ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের তৈরি ওই চুক্তির খসড়ায় বলা হয়েছে, মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদের শহর বায়তুল মুকাদ্দাসের মালিকানা ইসরায়েলের কাছে হস্তান্তর করতে হবে। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থীরা আর তাদের মাতৃভূমিতে ফিরতে পারবে না এবং জর্ডান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকার সীমিত ভূমি নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে।ঢাকাটাইমস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension