যুক্তরাষ্ট্র

ফের শীর্ষ ধনী ইলন মাস্ক

ফরাসি বিলাসপণ্য কনগ্লোমারেট লুই ভিঁতো মোয়েত এনেসির চেয়ারম্যান ও সিইও আরনল্টকে পেছনে ফেলে আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে উঠে এলেন টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।

সোমবার পর্যন্ত মাস্কের মোট সম্পদ ছিল প্রায় ১৮৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বার্নার্ড আর্নল্টের ১৮৫ দশমিক ৩ বিলিয়নের সম্পদকে ছাড়িয়ে গেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ব্লুমবার্গের বিলিয়নিয়ার রিয়েল টাইম ইনডেক্স চার্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ব্লুমবার্গের প্রতিবেদনে জানা গেছে, চলতি বছর টেসলার স্টকমূল্য বেড়েছে ৭০ শতাংশ। যদিও মাস্কের মোট সম্পদ গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ২০০ বিলিয়ন ডলারেরও বেশি হারিয়েছে। এ বিষয়টি সাম্প্রতিক ইতিহাসে সম্পদের সবচেয়ে বড় ক্ষতি হিসেবে বিবেচিত হয়েছে।

গত বছরের শেষ নাগাদ টুইটারের মালিকানা নিয়ে নেন ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে। দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক কর্মীকে চাকুরিচ্যুত করে ব্যাপক সমালোচনার জন্ম দেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension