শিক্ষা

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, ইবি শিক্ষার্থী আটক

ফেসবুকে একাধিক ধর্মীয় উসকানিমূলক পোস্টের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী শোভন কুমার দাসকে কে আটক করেছে র‍্যাব।

তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। শুক্রবার বিকালে তাকে যশোর শহরের বকচর হুশতলা এলাকা থেকে আটক করে যশোর র‍্যাব সদস্যরা। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যা ব যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মো. নাজিউর রহমান।

জানা যায়, শোভন ইবি ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার জোকারচর গ্রামের শ্যামল কুমার দাসের ছেলে। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- শোভন তার ফেসবুক আইডি থেকে ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে বেশ কিছু ধর্মীয় উস্কানিমূলক পোস্ট ও লিংক শেয়ার করে।

এ ঘটনার সঙ্গে আরও ৪-৫ অজ্ঞাতনামা আসামি আছে বলে ধারণা করা হচ্ছে। তার কাছ থেকে ধর্মীয় উস্কানিমূলক পোস্টসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আসামিকে যশোর কোতয়ালি থানায় সোপর্দ ও শোভনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মো. নাজিউর রহমান যুগান্তরকে বলেন, শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে। তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতদের বিষয়ে তদন্ত চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension