
পরিবেশ
ফ্যাশনে উজাড় আমাজন
আমাজন বন উজাড়ের জন্য দায়ী ফ্যাশন শিল্পের বৈশ্বিক সাপ্লাই চেইনগুলো। ‘স্ট্যান্ড আর্থ’-এর করা সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়- তাদের ট্যানারি এবং অন্যান্য কোম্পানি চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদনে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার করছে।
কোম্পানিগুলো জেবিএস নামের একটি ব্রাজিলিয়ান চামড়া রপ্তানিকারকের সঙ্গে সম্পৃক্ত যারা প্রত্যক্ষভাবে বন উজাড়ের জন্য দায়ী। প্রতিবেদনের গবেষক গ্রেগ হিগস বলেন, ‘জরিপ করা কোম্পানিগুলোর এক-তৃতীয়াংশেরই এমন কোনো কোনো নীতি আছে-যা বন উজাড় সমর্থন করে না।



