ফ্লোরিডায় ফ্রিজ বন্ধ হয়ে নষ্ট হলো ১,১শ’র বেশি ভ্যাকসিন
জাহান আরা দোলন: শুক্রবারে ফ্লোরিডার পাম বিচ কাউন্টির জেলা স্বাস্থ্যসেবা জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার ফলে ১,১৬০ ডোজ ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে।
জেলা স্বাস্থ্যসেবার তথ্য অনুযায়ী ফ্রিজের বিদ্যুৎ সরবরাহ কেউ অনিচ্ছাকৃতভাবে বন্ধ করে দিয়েছিল। এর ফলে ভ্যাকসিন ডোজগুলো প্রয়োজনীয় শীতল তাপমাত্রার অভাবে কার্যকারিতা হারিয়ে ফেলে।
ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন কার্যকর রাখতে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৯৪ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।
অনিচ্ছাকৃত বিদ্যুৎ সরবরাহ বন্ধে জেলা মেডিকেল ভ্যাকসিনেশনের একটি কেন্দ্রের ভ্যাকসিন সংরক্ষণে ব্যবহৃত একটি ফ্রিজও ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে জেলার পক্ষ থেকে ভ্যাকসিন প্রস্তুতকারকের সঙ্গে যোগাযোগ করা হলে ডোজগুলো ব্যবহারযোগ্যতা হারিয়েছে বলে তারা নিশ্চিত করেন।
জেলার একজন মুখপাত্র জানিয়েছেন, কোনও রোগীকে এই ডোজ দেওয়া হয় নি এবং এ ধরনের ঘটনা প্রতিহত করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
জেলা থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্ষতিগ্রস্থ সমস্ত বোতল/শিশি নষ্ট করে ফেলতে নিরাপদে সংরক্ষণ করে রাখা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন গৃহীত সুরক্ষা পদক্ষেপ অনুযায়ী, প্রতিদিন একটি নিরাপদ স্থানে সমস্ত ভ্যাকসিন সরবরাহকে কেন্দ্রিকরণ করে ননস্টপ পাওয়ার জেনারেটর ব্যাকআপের মাধ্যমে সংরক্ষণ করা হবে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বুধবার এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ফ্লোরিডায় ৯২ জনের কোভিডের নতুন বি.১.১.৭ ধরণের নিশ্চিত সংক্রমণের তথ্য পাওয়া গেছে। করোনভাইরাসের এই ধরণটি আরও বেশি সংক্রামক। তবে ‘দ্য টালাহাসি ডেমোক্র্যাট’ অনুসারে গবেষকরা জানিয়েছেন, বর্তমান ফাইজার এবং মডার্না ভ্যাকসিন কোভিডের এই ভিন্ন প্রজাতির বিরুদ্ধেও কার্যকরী ভূমিকা পালন করবে বলে তারা বিশ্বাস করেন।
২৯ জানুয়ারী, ফ্লোরিডায় ১০ লক্ষ ৭০ হাজারেরও বেশি কোভিড সংক্রমণের তথ্য পাওয়া গেছে। এবং কোভিড মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৬ হাজার ২ শত ৫৩ জনে। রাজ্যের মোট আক্রান্তের হিসেবে এটা তৃতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে।
এভাবে ডোজগুলো নষ্ট হওয়া ফ্লোরিডার ৬৭টি কাউন্টির মধ্যে ‘পাম বিচ কাউন্টি’ তৃতীয় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত রোগী রয়েছে। কাউন্টি প্রতিবেদন অনুযায়ী, ২৯ জানুয়ারী ১ লক্ষ ৬ হাজারেরও বেশি কোভিড আক্রান্ত এবং ২ হাজার ১ শত ৬৬ জনের কোভিড মৃত্যুর তথ্য প্রকাশিত হয়েছে।❐
নিউজউইক



