প্রধান খবরবাংলাদেশ

বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পৌঁছে দেবে

রূপসী বাংলা ডেস্ক:দেশের সব ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দিতে না পারলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে এই সীমাবদ্ধতা দূর করা যাবে বলে আশাবাদী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

রোববার ইনফো সরকার-৩ প্রকল্পের অধীনে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আমরা দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও ইন্টারনেট পৌঁছে দিতে পারবো।

আগামী ৪ মে ফ্লোরিডার কেইপ কেনাভেরালের লঞ্চ প্যাড থেকে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’ এর ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

মোস্তাফা জব্বার আরো বলেন, ইনফো সরকার-৩ প্রকল্পের আওতায় হয়তো অনেক ইউনিয়নে আমরা ইন্টারনেট কানেকটিভিটি পৌঁছাতে পারব না। এখন আমাদের হাতে প্রযুক্তি রয়েছে, দুর্গম এলাকাতেও আমরা এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেও ইন্টারনেট কানেকটিভি পৌঁছাতে পারব।

আগামী সেপ্টেম্বরের মধ্যে ইনফো সরকার-৩ প্রকল্পের কাজ শেষ হবে জানিয়ে মন্ত্রী বলেন, বিটিসিএল এখন দেশের ১২০০ ইউনিয়নে সংযোগ পৌঁছে দিতে কাজ করছে। বিলুপ্ত ছিটমহলের পাশাপাশি দেশের ৭৭২টি ইউনিয়নে ইনফো সরকার-৩ প্রকল্প এখনো পৌঁছাতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।

বিশাল জনগোষ্ঠীকে ইন্টারনেট সংযুক্তির আওতায় আনতে কাজ করছে ইনফো সরকার-৩। এই প্রকল্পের সফলতার ওপর নির্ভর করছে বাস্তবে আমরা জনগণের কাছে কতটা সংযুক্তি পৌঁছাতে পারব। প্রকল্প শেষ হলে আমরা বুঝতে পারব, সারা দেশে ইন্টারনেট পৌঁছাতে আর কোনো সঙ্কট রয়েছে কি না। আমরা বলতে চাই, আমরা কেবলমাত্র ইনফো সরকার-৩ এ থেমে থাকবো না।

উল্লেখ্য, ইনভফো সরকার-৩ এর আওতায় দেশের ২৬০০টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেয়া হচ্ছে। এরই মধ্যে সাতটি জেলার ১৬৯টি ইউনিয়নে সেবা পৌঁছে দেয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension