
বাংলাদেশ
বঙ্গমাতার জন্মবার্ষিকীতে দুটি ই-পোস্টার প্রকাশ
আজ ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সোস্যাল মিডিয়ায় প্রচারের জন্য দুটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।
ই-পোস্টার দুটি জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।



