জাতিসংঘবাংলাদেশ

বাংলাদেশকে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে: জাতিসংঘ

জাতিসংঘের ফ্রিডম অব অ্যাসোসিয়েশন অ্যান্ড পিসফুল অ্যাসেম্বলি বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমেন্ট ভউল বলেছেন, বাংলাদেশকে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।

তিনি টুইট করেন, ২০২২ সালের জুলাই মাস থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা ও প্রাণঘাতী শক্তি প্রয়োগের খবর পাওয়ার পর থেকে তিনি বাংলাদেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

ক্লেমেন্ট ভউল বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, এর আগে ২০২১ সালে শান্তিপূর্ণ সমাবেশে আইন প্রয়োগকারী সংস্থার প্রাণঘাতী শক্তি প্রয়োগের একই ধরনের প্রতিবেদন পাওয়ার পর বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension