প্রধান খবরবাংলাদেশশিক্ষা

বাংলাদেশে এসএসসি ও সমমানে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এবার এসএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।

করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করে বোর্ড।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী।

পরীক্ষার্থীদের মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন। এর মধ্যে এগিয়ে আছে মেয়েরা, জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪৮ হাজার ৪৪৬ জন। এ ছাড়া এক লাখ ২১ হাজার ১৫৬ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।

এ বছর স্কুলে পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ। মোট জিপিএ-৫ দুই লাখ ৩৩ হাজার ৭৬৩। মাদ্রাসায় পাসের হার ৮২.২২ শতাংশ, মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৫৭। কারিগরিতে পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ, মোট জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৬৫৫ জন। এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৯শ ৭৫টি। আর একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫০টি। বিদেশ কেন্দ্রের ৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪৮ জন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension