অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবরবাংলাদেশ

বাংলাদেশে ২২ দিনে ১৩ হাজার কোটি টাকার প্রবাসী আয়

চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে ১২৬ কোটি ৫৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১০৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ হাজার ৩৩ কোটি টাকা।

সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে রেমিটেন্স কমেছে। রেমিটেন্স প্রবাহ কমার এই ধারা তৃতীয় সপ্তাহেও অব্যাহত রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে (৮ সেপ্টেম্বর পর্যন্ত) ৫২ কোটি ২৪ লাখ ডলারের রেমিটেন্স এসেছিল দেশে। আর দ্বিতীয় সপ্তাহে (১৫ সেপ্টেম্বর পর্যন্ত) রেমিটেন্স আসে ৪১ কোটি ২৭ লাখ ডলার। তবে তৃতীয় সপ্তাহে প্রবাসীরা পাঠিয়েছেন (২২ সেপ্টেম্বর পর্যন্ত) মাত্র ২০ কোটি ৫৫ লাখ ডলার। অর্থাৎ মাসের প্রথম সপ্তাহে যে পরিমাণ রেমিটেন্স এসেছিল, পরের দুই সপ্তাহে তা ধারাবাহিকভাবে কমেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস ২ বিলিয়নের বেশি করে রেমিটেন্স এসেছে। তবে সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে আগের দুই মাসের একই সময়ের তুলনায় কিছুটা কমেছে। গত আগস্টে প্রবাসীরা ২০৩ কোটি ৭৮ লাখ (২.০৩ বিলিয়ন ডলার) ডলার রেমিটেন্স পাঠায়।

তার আগের জুলাইয়ে প্রবাসীরা ২ দশমিক ১ বিলিয়ন ডলার বা ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার ডলার রেমিটেন্স পাঠিয়েছে। অর্থবছরের প্রথম দুইমাসে রেমিটেন্স এসেছে ৪ দশমিক ১৩ বিলিয়ন বা ৪১৩ কোটি ৪০ লাখ ডলার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension