বাংলাদেশ

বাড্ডায় রাইদা পরিবহণে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর বাড্ডা এলাকার শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর ২টা ২৮ মিনিটের দিকে আগুন দেয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি মিনিবাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারার দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশে সহিংসতার পর বিএনপির ডাকা এক দফা হরতাল ও দুই দফা অবরোধে রাজধানীসহ সারাদেশে অনেকগুলো বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension