বাংলাদেশ

বাসচাপায় নিহত মিমের বাসায় বিএনপির ৫ নেতা

রূপসী বাংলা ডেস্ক:গত রবিবার দুপুরে কুর্মিটুলায় বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর একজনের বাসায় গেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার সন্ধ্যায় বিএনপির ৫ নেতা নিহত দিয়া খানম মীমের মহাখালীর বাসায় যান। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলাদেশ জার্নালকে এ তথ্য জানান।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির নাজিম উদ্দিন আলম, আনিসুর রহমান তালুকদার খোকন এবং শামসুজ্জামান সুরুজ।

আমান উল্লাহ আমান জানান, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে আমরা ৫ জন মহাখালীতে দিয়া খানম মীমের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সেখানে গেছি এবং তার পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension