
বিএনপি কোন দল নাকি, বিএনপি কোন দলই না। ওরা কী আন্দোলন করবে, ওরা আন্দোলন করতে জানে নাকি, আন্দোলন শিখতে হলে আমাদের কাছ থেকে শিখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লা।
২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।



