প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিকল্পধারা ১৪ দলে যাচ্ছে না: মাহী বি চৌধুরী

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনানুষ্ঠানিক বৈঠক শেষে বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেছেন, আমরা ১৪ দলে যাচ্ছি না। এটা নিয়ে কোনও আলোচনা হয় নি, আমরা মহাজোট করব। আজকে একটা অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে।

মাহী বলেন, গত কয়েকদিন ধরে আমাদের মহাসচিব মেজর (অব.) মান্নানের সঙ্গে ওবায়দুল কাদেরের টেলিফোনে কথা হয়েছে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই বিরোধী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে নিয়ে একটি সুন্দর নির্বাচন করা যায়, দেশের পক্ষের মানুষ যেন বিজয় অর্জন করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

মাহী বি চৌধুরী বলেন, বিকল্পধারা জন্মের পর থেকে কখনও আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে রাজনীতি করে নি। দেশের পক্ষে রাজনীতি করে। বিএনপির সঙ্গে আলোচনা করেছিলাম, বসেছিলাম। আমরা মন থেকে চেয়েছিলাম জিয়াউর রহমানের দল জামায়াতকে ছু ফেলে দিতে পারবে। কিন্তু বিএনপির জামায়াতের সঙ্গে যে আত্মার সম্পর্ক তৈরি করেছে তা থেকে বেরিয়ে আসতে পারে নি। সেটা তাদের এবং দেশের জন্য দুঃখজনক।

তি‌নি ব‌লেন, ১৪ দ‌লের সঙ্গে আনুষ্ঠা‌নিক আলোচনার ব্যাপ‌া‌রে আলাপ ক‌রে‌ছি। আমরা আশা কর‌ছি কিছুদি‌নের ম‌ধ্যেই আনুষ্ঠা‌নিক আলোচনা শুরু হ‌বে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension