প্রধান খবরভারত

বিজেপি-আরএসএসকে ধন্যবাদ জানালেন রাহুল

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলার নিষ্পত্তি হল শুক্রবার। তারপরই তিনি প্রধান বিরোধী দল বিজেপি এবং সামাজিক ও সাংস্কতিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ধন্যবাদ জানান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি জানান, “আমি বিরোধী দল বিজেপি ও আরএসএসের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের বিরুদ্ধে আমার আদর্শগত ভাবনাকে মানুষের সামনে আনার সুযোগ দেওয়ার জন্য।”

রাহুল গান্ধী শুক্রবার আহমেদাবাদ পৌঁছে, শহরের একটি কোটে হাজির হন । এদিন আমেদাবাদ জেলা সমবায় ব্যাংকের দায়ের করা মানহানি মামলা থেকে মুক্তি পান তিনি।

ট্যুইট করে তাঁর বক্তব্যে তিনি জানান, “আজ আমি আমেদাবাদে আছি রাজনৈতিক বিরোধীদের দায়ের করা মামলায় হাজিরা দিতে। তাঁর জন্য বিরোধী দল বিজেপিকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।”

এডিসি ব্যাংক ও অজয় প্যাটেল পৃথক ভাবে মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে৷ ২০১৬ সালের ৮ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দী ঘোষণার পর এই ব্যাংকের বিরুদ্ধে ৭৪৫.৫৯ কোটি টাকার তছরুপের অভিযোগ আনা হয়েছিল৷ বলা হয়েছিল পাঁচ দিনের মধ্যে এই ব্যাংক থেকে কোটি কোটি টাকা নতুন নোট পরিবর্তন করে দেয়৷ এমনই বক্তব্য রাখার অভিযোগ উঠেছে রাহুল গান্ধী ও সুরজেওয়ালার বিরুদ্ধে৷

ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ধারা অনুযায়ী মামলা দায়ের হয়েছে৷ অভিযোগকারী ব্যাংক মনে করছে এই অভিযোগের ফলে তাঁদের ভাবমূর্তি নষ্ট হয়েছে সাধারণ মানুষের কাছে৷ এই মামলায় অভিযুক্তের দোষ প্রমাণিত হলে ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় দু বছরের জন্য কারাদণ্ড বা জরিমানা দিতে হয়৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension