বিজয়ের মাসেমুক্তিযুদ্ধ

বিজয়ের দিনলিপি- ১৭ ডিসেম্বর ১৯৭১

অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘যুদ্ধোত্তর পুনর্গঠনকারী সরকার হিসেবে কাজ করার এখনই সময়।’ তিনি আরও বলেন যে বাংলাদেশ সরকার নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরু করেছে এবং ১৯৭২ সালের মাঝামাঝি সময়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি রুহুল কুদ্দুসের নেতৃত্বে প্রায় এক ডজন অভিজ্ঞ প্রশাসক নিয়ে ঢাকায় একটি ছোটখাট বেসরকারি প্রশাসন দাঁড় করানো হয়।

দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যেই ইন্দো-পাকিস্তান পশ্চিমাঞ্চলের সীমান্তে যুদ্ধ শেষ হয়। প্রেসিডেন্ট  ইয়াহিয়া খান ভারতের একতরফা সমঝোতা প্রস্তাব গ্রহণ করেন। এক পরিসংখ্যান অনুযায়ী দুই সপ্তাহ দুই ঘন্টা দীর্ঘ যুদ্ধে ভারত  পাকিস্তানের ৯৪টি যুদ্ধ বিমান, ২১৪টি ট্যাংক এবং ২২ নৌযান ধ্বংস করেছে।

সাবেক গভর্নর ড. মালেক নিরপেক্ষ এলাকা হিসেবে ঘোষিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নেয়। বাংলাদেশি গেরিলারা ড. মালেককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। কিন্তু ভারত সে দাবি প্রত্যাখ্যান করে।

রাতে পিকিং এর ভোজসভায় চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই ভারতীয় ‘আগ্রাসন’ সমর্থন করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন।

পিকিংয়ের কূটনৈতিক ভোজসভায় চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই  ভারতীয় আগ্রাসনকে সমর্থনের জন্য সোভিয়েত ইউনিয়নের সমালোচনা করেন। এর প্রতিবাদে রুশ রাষ্ট্রদূত ভোজসভা ত্যাগ করেন। চীনা প্রধানমন্ত্রীর এই মন্তব্যর প্রতিবাদে সোভিয়েত রাষ্ট্রদূত ভোজসভা ত্যাগ করেন।

মিরপুর বধ্যভূমিতে শত শত গলিত লাশ ও কঙ্কাল পাওয়া যায়। এই শহীদদের মধ্যে বাংলাদেশের অনেক সেরা পণ্ডিত ও বুদ্ধিজীবী ছিলেন।

 

মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্যে ইংরেজি থেকে অনূদিত- মুখা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension