প্রধান খবরবাংলাদেশ

‘বিজয় মিছিল’ না করতে শেখ হাসিনার নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর ‘বিজয় মিছিল’ বা আত্মকলহে লিপ্ত না হতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ নির্দেশনার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘জনগণের বিজয়’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোথাও পারফেক্ট গণতন্ত্র বলে কিছু নেই। আমরা সবচেয়ে বেশি যাদের কাছে কৃতজ্ঞ তারা হলেন বাংলাদেশের জনগণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জনগণের বিজয়।

তিনি বলেন, শেখ হাসিনা প্রমাণ করেছেন সরকারপ্রধান হয়েও স্বাধীন-নিরপেক্ষ কমিশনের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। সবাই আজ তা প্রত্যক্ষ করেছেন। সর্বাত্মক সহযোগিতা করা, ফ্যাসিলিটেড করা, কো-অপারেশন দিয়ে শেখ হাসিনা যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করতে চেয়েছিল আন্তর্জাতিক এবং বাংলাদেশের বন্ধুদের। বিদেশি সাংবাদিকরা, আমাদের দেশের সাংবাদিকরা প্রত্যক্ষ করেছেন এই নির্বাচন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension