প্রধান খবরযুক্তরাষ্ট্র

বিতর্কিত এনআরসি ও সিএএ নিয়ে মোদির সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করবেন।
 
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও প্রতিষ্ঠানের প্রতি যুক্তরাষ্ট্রের অগাধ শ্রদ্ধা রয়েছে এবং ভারত যাতে সেগুলোকেই ঊর্ধ্বে রাখে সেটির জন্য আমরা উৎসাহ দেব।
 
এনআরসি ও সিএএ আলোচনায় থাকবে কিনা- এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি যে বিষয়গুলো তুলে ধরেছেন তা নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত আলোচনায় প্রেসিডেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলবেন। মনে রাখবেন ভারত যাতে করে গণতান্ত্রিক ঐতিহ্য সমুন্নত রাখে সেটির দিকে তাকিয়ে আছে বিশ্ব।
 
ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ২৫ ফেব্রুয়ারি ভারতের রাজধানীতে পৌঁছে ব্যস্ত সময় কাটাবেন। সূত্র মতে, ওই দিন বেশ কয়েকটি বৈঠক ও প্রতিনিধি পর্যায়ে আলোচনা ও বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হবে।

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension