ভারত

বিধানসভা নির্বাচনে ভোট চলাকালীন পুলিশের গুলি, ভাইরাল ভিডিও

বিধানসভা নির্বাচনের পঞ্চম ধাপে ব্যাপক সহিংসতার পর ষষ্ঠ ধাপে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে এমন খবরের মাঝেই পশ্চিমবঙ্গে পুলিশের গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিও-র সত্যতা এখনো স্বীকার করেনি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, উত্তর ২৪ পরগনায় পুলিশের গুলিতে ২ কর্মী আহতের অভিযোগ তুলছে বিজেপি। তবে পুলিশের পাল্টা অভিযোগ, সহিংসতায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

পঞ্চম দফায় কোচবিহারের শীতলখুচির পর এবার বাগদাতেও পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটলো। বৃহস্পতিবার (২২ এপ্রিল) পশ্চিমবঙ্গের বাগদার ৩৫ নম্বর বুথে সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ।

এসময় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশের জানায়, ধারালো অস্ত্রের আঘাতে বাগদা থানার ওসি উৎপল সাহা ও এক কনস্টেবল আহত হন।

এদিকে করোনা পরিস্থিতির কথা বিবেচনায় রাজ্যের নির্বাচনী জনসভায় সশরীরে না এসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার বিকেলে টুইট করে মোদী তার সভা বাতিল করেন। পরে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, শুক্রবার বিকেল ৫টায় দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে ভাষণ দেবেন মোদি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension