আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

বিশ্রিভাবে স্ত্রীকে ডেকে তিরস্কৃত ট্রাম্প

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে ডাকছেন বিশ্রিভাবে, নিজের পা দিয়ে শব্দ করে। আর তা শুনে গাড়ি থেকে বেরিয়ে আসছেন মেলানিয়া। সামাজিক মাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই তীব্র নিন্দার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কেউ কেউ বলছেন, এভাবে তো মানুষ তাদের পোষা কুকরকে ডাকে। আর ট্রাম্প কিনা কুকুরকে ডাকার মত করে তার স্ত্রীকে ডাকছেন!

গত ৭ আগস্ট সস্ত্রীক ওহাইয়ো রাজ্যের ডেটন সফরে গিয়েছিলেন ট্রাম্প। সেই সফরের সময় এই কাণ্ড ঘটান তিনি। ৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। তাকে ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা। তখন সেখানে ছিলেন না ফার্স্ট লেডি মেলানিয়া। তারপরই নিজের ডান হাত দিতে ডান পা চাপড়ে শব্দ করেন ট্রাম্প। তারপরই গাড়ি থেকে বেরিয়ে আসেন মেলেনিয়া। এরপর দুজনে একসঙ্গে হাঁটতে শুরু করেন।

মাত্র ৭ সেকেন্ডের ভিডিয়োটি টুইটারে আপলোড করেছেন সাংবাদিক, লেখক জেমস ফেলটন। গত ৭ আগষ্ট ধারণকৃত এই ভিডিওটি গত বুধবার পোস্ট করেছেন জেমস। তারপরই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মাত্র দু দিনে ভিডিওটি প্রায় ছ’লক্ষ ৫৮ হাজার বার দেখা হয়েছে। কমেন্ট আর রিটুইটু-ও হয়েছে প্রচুর।

এদিকে ট্রাম্পের এই ভিডিও পোস্ট হতেই নিন্দায় মুখর হয়েছেন নেটিজনেরা। তাদের অভিযোগ, নারীদের এভাবে ডাকা মোটেও সম্মানজনক নয়। এভাবে তো মানুষ তাদের পোষা প্রাণিকে ডাকে। তাহলে ট্রাম্প কি তার স্ত্রীকে কুকুরের সমতুল্য বলেই মনে করেন? এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ। তবে এই সমালোচনার জবাবে এখনও কোনো বিবৃতি দেননি ট্রাম্প।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension