যুক্তরাষ্ট্র

বুধবার দ্বিতীয় দফায় ইরানে হামলার কথা জানাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে বুধবার দ্বিতীয় দফায় হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। হরমুজ প্রণালির কাছে একটি দ্বীপকে লক্ষ্য করে ভোরের দিকে হামলা চালানোর পর স্থানীয় সময় বিকেল ৩টায় আরও এক দফা হামলা শুরু করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, নতুন এই হামলাগুলো মূলত ইরানের সেই সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে চালানো হয়েছে, যা হরমুজ প্রণালি দিয়ে অবাধে চলাচলকারী জাহাজগুলোর জন্য হুমকি সৃষ্টি করে। তবে বিবৃতিতে হামলার সুনির্দিষ্ট কোনো এলাকার কথা উল্লেখ করা হয়নি।

পোস্টে আরও বলা হয়েছে, ‘সর্বাধিনায়কের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানকে জবাবদিহিতার আওতায় আনছে।’

এর আগে, মার্কিন বাহিনী গ্রেটার টুনব দ্বীপে ৯০ মিনিট ধরে হামলা চালায়। মার্চ মাসে সিএনএন বেশ কয়েকটি দ্বীপের গুরুত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল—যার মধ্যে গ্রেটার টুনবও অন্তর্ভুক্তও। একজন গবেষক এই দ্বীপগুকে ইরানের ‘প্রধান প্রতিরক্ষা বলয়’ হিসেবে অভিহিত করেছিলেন।

সামরিক বাহিনীর তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৬টায় প্রথম দফার হামলা শুরু হয়। সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে তা সম্পন্ন হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলার দাবির পর ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ছোড়া প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র শহরের কাছাকাছি একটি স্থানে আঘাত হেনেছে।

অন্যতম বন্দর চাবাহারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মেহের জানিয়েছে, চাবাহার শহরের একটি নৌ-পর্যবেক্ষণ টাওয়ারে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের মিসাইল। এটি একটি বেসামরিক স্থাপনা, যা সামুদ্রিক নিরাপত্তা এবং জেলেদের জন্য অনুসন্ধান ও উদ্ধারকাজে ব্যবহৃত হয়।

সিএনএন, আল জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension