আঞ্চলিক

বুড়িচংয়ে শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির বুড়িচং উপজেলার আয়োজনে ইফতার মাহফিল বুধবার বিকেলে উপজেলা সদরের পানশী হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি’র বুড়িচং উপজেলা শাখার সভাপতি ফয়জুন্নেছা সীমা’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবু মুছা ও অর্থ সম্পাদক আবদুল গফুরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. মশিউর রহমান খান।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মিজানুর রহমান খান।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক আলমগীর হোসেন, আলী আহম্মদ, মোশাররফ হোসেন, রাজা মিয়া, শ্যামল মিয়া, শাহআলম সুজন, রেহানা আক্তার, নাইমা আক্তার,এমরান হোসেন, মাহবুবুর রহমান সহ আরো অনেকে প্রমূখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension